প্রথম ডিজিটাল কোভিড-১৯ ভ্যাকসিন পাসপোর্ট চালু করলো যুক্তরাষ্ট্র

২৯ মার্চ, ২০২১ ০০:০৭  
বাস্তবে রূপ পেলো কোভিড-১৯ ভ্যাকসিনেশন পাসপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই পাসপোর্ট চালু করা হয়েছে। এই ডিজিটাল এক্সেলসিয়র পাসের মাধ্যমে নাগরিকরা ভ্যাকসিন গ্রহণ করেছেন কিংবা সম্প্রতি তাদের নেগেটিভ রিপোর্ট এসেছে সেটির প্রমাণ দেখাতে পারবেন। খবর এনগ্যাজেট। ফোনের ভার্চুয়াল ওয়ালেট কিংবা কিউআর কোড প্রিন্ট করে অন্যথায় এই পাসের মাধ্যমে আপনি নিরাপদ সেটি দেখিয়ে কনসার্ট কিংবা স্টেজ প্রোগ্রামে প্রবেশের অনুমতি পাবেন। প্রাথমিকভাবে চলতি সপ্তাহেই নিউ ইয়র্ক সিটির মেডিসন স্কোয়ার গার্ডেনে এই পাসপোর্ট ব্যবহার করা হবে। পরবর্তীতে টাইমস ইউনিয়ন সেন্টারেও এই পাস ব্যবহৃত হবে। আগামী ২ এপ্রিল থেকে ছোটখাট ভেন্যুতেও এই পাস দেখাতে হবে। ব্যবসায় প্রতিষ্ঠান ও সাধারণ জনগনের জন্য এটি বাধ্যতামূলক সেচ্ছাসেবী সেবা। আইবিএমের তৈরি অ্যাপস ব্যবহারকারীর কোনো ব্যাক্তিগত স্বাস্থ্যের তথ্য সংরক্ষণ কিংবা নজরদারি করে না। এর নিরাপত্তা এমনটাই জটিল করা হয়েছে যে ভুয়া পাস তৈরির সুযোগ নেই। নিরাপত্তার পাশাপাশি তথ্যের যাচাইয়ে গুরুত্ব দেয়া হয়েছে। ডিবিটেক/বিএমটি